বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

বাংলাদেশ মুসলিম লীগ এমপি প্রার্থীর সাথে ফকিরহাট সাংবাদিকদের মতবিনিময়

রিপোর্টার- / ৩৯৬ পড়া হয়েছে
সময়- শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনিত সংসদ সদস্য প্রার্থী শামসুল হক খান আসাদ (হারিকেন প্রতীক) এর সাথে ফকিরহাট উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় ফকিরহাট বিশ্বরোড সংলগ্ন একটি অফিসে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় মুসলিম লীগের বিভিন্ন নেতা-কর্মি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগেরহাট-১ আসনের বাংলাদেশ মুসলিম লীগের সংসদ সদস্য প্রার্থী শামসুল হক খান আসাদ বলেন, তিনি নির্বাচিত হলে স্বাস্থ্য, শিক্ষা, মৎস্য ও কৃষি কাজের আরো উন্নতি ঘটাবেন। মাদকমুক্ত সমাজ গড়বেন। তিনি যুবকদের বেকার সমস্যা সমাধানসহ বাগেরহাট-১ আসনের সকল সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করবেন। আমি নির্বাচিত হতে না পারলেও জনগনের সূখে-দুঃখে পাশে থাকবেন বলে জানান। এলাকার উন্নয়নে সবসময় কাজ করে যাবেন।

এসময় তিনি আরো বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, তাই দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার জন্য আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ