বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক

রিপোর্টার- / ২১৮ পড়া হয়েছে
সময়- রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগম (৩৭) নামের এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী বেলাল সরদারকে শহরের কেবি বাজার এলাকা থেকে আটক করা হয়েছে।

রোববার (২৮ জুন) সন্ধ্যার আগমুহূর্তে শহরের নাগেরবাজার চিড়ারমিল এলাকায় ভাড়াবাড়িতে এই হত্যার ঘটনা ঘটে। বেলাল সরদার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার দোকোনা বটতলা এলাকার মৃত তোতা সরদারের ছেলে।

হত্যার স্বীকার রাজিয়া বেগম বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের আনিস মাঝির মেয়ে। দিনমজুর বেল্লাল সরদার দীর্ঘদিন ধরে স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে নাগেরবাজার এলাকার মমিন উদ্দীনের বাড়িতে ভাড়া থাকতেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুল আরেফিন বলেন, তার শিকার রাজিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বাগেরহাট  ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হবে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ