বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি

রিপোর্টার- / ১৫৫ পড়া হয়েছে
সময়- সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মানহানিকর পোস্ট প্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মো. কামরুজ্জামান শিমুল।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই বিকেল আনুমানিক ৪টার দিকে নিজ বাসায় অবস্থানকালে তিনি তার ব্যবহৃত ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান, “Nagorik Pulse//নাগরিক পালস” নামের একটি অজ্ঞাত ফেসবুক আইডি থেকে তার এবং সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরানের ছবি ব্যবহার করে মানহানিকর তথ্যসংবলিত একটি পোস্ট প্রকাশ করা হয়েছে।
ওই পোস্টে তাদের বিরুদ্ধে ‘হানি ট্র্যাপ’ পরিচালনা এবং দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন কামরুজ্জামান শিমুল। তিনি বলেন, এ ধরনের অপপ্রচার তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি সমাজে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।
কামরুজ্জামান শিমুল আরও জানান, বিভিন্নভাবে চেষ্টা করেও তিনি ওই ফেসবুক আইডির প্রকৃত পরিচয় শনাক্ত করতে পারেননি। একই আইডি থেকে ভবিষ্যতেও তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর আশঙ্কা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় ভবিষ্যৎ আইনগত সুরক্ষার স্বার্থে তিনি বাগেরহাট সদর থানায় জিডি নং-১৪৩২ (তারিখ: ২৭ জুলাই ২০২৬) দায়ের করেন।
বাগেরহাট সদর থানার ডিউটি অফিসার মো. আল মাসুদ জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, স্থানীয় সাংবাদিক মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও মানহানিকর প্রচারণার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ