বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

বাগেরহাটে হারতালে প্রভাব পড়ছে পর্যটন খাতে

রিপোর্টার- / ৩৬৪ পড়া হয়েছে
সময়- বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. আসন পুনর্বহালের দাবিতে চলমান টানা ৪৮ ঘণ্টার হরতালে বাগেরহাটের পর্যটন খাতে বিরূপ প্রভাব পড়েছে। দেশের ৩টি বিশ্ব ঐতিহ্যের মধ্যে দুটি বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদ  ও সুন্দরবন। হরতালের কারনে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্র সব জায়গায় পর্যটকের সমাগম কমে গেছে। ফলে স্থানীয় দোকানি, ট্যুরিজম ব্যবসায়ীসহ জড়িতদের জীবিকায় নেমেছে মন্দাভাব ।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া হরতালে এখনো পর্যন্ত পর্যটন এলাকাগুলো প্রায় ফাঁকা। এতে মন্দাভা দেখা দিয়েছে ব্যবসায়ীদের মধ্যে। ষাট গম্বুজ মসজিদের সামনে দোকান চালানো আব্দুল হাকিম বলেন, সাধারণত এই সময় অনেক ভ্রমণকারী আসেন। কিন্তু হরতাল শুরুর পর থেকে বিক্রি একেবারেই নেই। দোকান খোলা রাখলেও ক্রেতা নেই। সংসার চালানোই কষ্ট হয়ে যাচ্ছে।আরেক দোকানি রহিমা বেগম বলেন, আমরা যারা দিন আনে দিন খাই, তাদের জন্য হরতাল বড় ভোগান্তি। সকাল থেকে এখন পর্যন্ত এক কাপ চাও বিক্রি হয়নি।ষাটগম্বুজ মসজিদের সামনে দোকান গোলপাতার ফল বিক্রি করা  আব্দুল হাকিম বলেন, সাধারণত এই সময় অনেক ভ্রমণকারী আসেন। কিন্তু হরতাল শুরুর পর থেকে বিক্রি একেবারেই নেই। দোকান খোলা রাখলেও ক্রেতা নেই। সংসার চালানোই কষ্ট হয়ে যাচ্ছে।ষাট গম্বুজ মসজিদ প্রত্নতত্ত্ব অধিদফতরের কাস্টডিয়ান মো. যায়েদ বলেন, হরতালের কারণে দর্শনার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে। প্রতিদিন যেখানে শত শত মানুষ আসতো ষাটগম্বুজ দেখতে। এখন সেখানে হাতেগোনা কয়েক জন আসছেন। এতে রাজস্ব আয়ের ক্ষেত্রেও প্রভাব পড়ছে।

এদিকে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, দিনে এসে সুন্দরবন ভ্রমন করে দিনে ফিরে যেতো যে দর্শনার্থীরা।  হরতালের কারণে সে সকল দর্শনার্থীরা এখন আর আসতে পারছে না। যার ফলে সুন্দরবনের পর্যটন কেন্দ্র করমজলে শূন্যের কোঠায় নেমে এসেছে। সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

গেল ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয়। বাগেরহাটবাসী আপত্তি জানালেও ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেটে তিনটি আসন বহাল রাখে ইসি। এতে ক্ষোভ প্রকাশ করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। নতুন গেজেট অনুযায়ী আসন তিনটি হলো—বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)। অথচ দীর্ঘদিন ধরে জেলায় চারটি আসনে নির্বাচন হয়ে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ