বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন

বাগেরহাট প্রতিনিধি- / ১৩৪ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্দর জেটিতে প্রবেশ করেন তিনি। প্রায় ৫০ মিনিট বন্দর জেটি অবস্থান করেন তিনি। এরপর সোয়া ৪টার পর তিনি জেটি থেকে বের হয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে রওনা হন। পথিমধ্যে তিনি নেতা-কর্মীদের টানে নিজেই প্রটোকল ভেঙ্গে গাড়ী থেকে নেমে মিশে যান জনগণের সাথে। সেখান থেকে প্রধানমন্ত্রী যান বিশেষ অর্থনৈতিক অঞ্চলে। অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে মোংলা বন্দর ত্যাগ করেন তিনি। এর আগে সকালে মোংলা বন্দরের হিরন পয়েণ্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে যান খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে। নলিয়ান থেকে নৌপথে দুপুর পৌনে ১টার দিকে আসেন মোংলার দিগরাজ নৌঘাঁটিতে। নৌঘাঁটিে এসে তিনি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস আবু বকর পরিদর্শন করেন।

পরে দুপুরে মধ্যাহ্ন বিরতি করেন নৌঘাঁটিতেই। সেখান থেকে বের হয়েই মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনকালে মোংলা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ছিলেন স্থানীয় সাংসদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এছাড়াও ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও বাগেরহাট জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ