বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

রিপোর্টার- / ৫৪৫ পড়া হয়েছে
সময়- শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. “টেকসই উন্নয়নে পর্যটন” এই স্লোগানে বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বাগেরহাটে বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ রয়েছে। পর্যটন শিল্পের অপার সম্ভাবনার জেলা বাগেরহাট। এই বাগেরহাটকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করতে প্রচার প্রচারণা চালিয়ে যেতে হবে। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নেজারত ডেপুটি কালেকটরেট মো. আদনান জুলফিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ