বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

শাপলা প্রতিকের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার- / ৩৪৮ পড়া হয়েছে
সময়- শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. শাপলা প্রতিকের দাবিতে বাগেরহাটে মোটরশোভাযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের মাজার মোড় থেকে এনসিপি বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাসহ নেতাকর্মীরা শহরের মিঠাপুকুরপাড় এলাকায় দলীয় কার্যালয়ে মিলিত হয়। শোভাযাত্রা ও শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ন মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) মোল্যা রহমাতুল্লাহ, বাগেরহাটের প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, যুগ্ন সমন্বয়কারী সৈয়দ আবিদ আহমাদ, জেলা কমিটির সিনিয়র সদস্য লাবীব আহমদ, আল আমিন খান সুমন, এডভোকেট শেখ আল আমিন, মাসুম রেজা, ইশতিয়াক হোসেন জামি, এনামুল হল রুবেল প্রমুখ।

কেন্দ্রীয় নেতা মোল্যা রহমাতুল্লাহ বলেন, কোন নয় ছয় বুঝিনা এনসিপির প্রতীক হবে শাপলা। শাপলা প্রতীকের মাধ্যমে নিবন্ধন দিতে হবে।তৃণমূলের প্রতীক শাপলা এনসিপির প্রতীকও শাপলা। শাপলা প্রতিক না দিলে হুদা কমিশন আওয়াল কমিশনের যে দশা হয়েছে বর্তমান নির্বাচন কমিশনেরও সেই দশা হবে বলে হুশিয়ারী দেন তিনি। তিনি আরও বলেন, এনসিপি ইতোমধ্যে মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। জুলাই সনদ, ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী খুনিদের বিচারসহ এনসিপির সকল দাবির সাথে জনগণ একাত্বতা প্রকাশ করেছেন। আগামীতে জনগণের ভোটে এনসিপি সরকার গঠন করবে বলে জানান মোল্যা রহমাতুল্লাহ। শোভাযাত্রা ও সমাবেশে এনসিপি‘র জেলা ও উপজেলা কমিটির ৫শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ