বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

বাগেরহাটে পশুর নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

রিপোর্টার- / ৩৭০ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক.  বাগেরহাটের মোংলার পশুর নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকালে জয়মনিরঘোল এলাকার খাদ্য গুদাম সংলগ্ন পশুর নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা পশুর নদীতে একটি লাশ ভাসতে দেখে নৌপুলিশে খবর দেন। এরপর নৌপুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। অজ্ঞাত ব্যক্তির লাশের বয়স প্রায় ৪০ বছর।

মোংলা চাঁদপাই নৌ থানার ওসি ইকরামুল হক বলেন, লাশটি এখনো শনাক্ত হয়নি। কয়েকদিন আগে মৃত্যু হওয়ায় লাশটি পচে গেছে। তার শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ