বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

বাগেরহাটে দুদিন ব্যাপী বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ শুরু

রিপোর্টার- / ৫১৭ পড়া হয়েছে
সময়- শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে বৃত্তি পরীক্ষা বাস্তবায়নের জন্য দুই দিন ব্যাপি হল সুপারদের প্রশিক্ষাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শুরু হয়েছে। শনিবার (৮নভেম্বর) সকালে ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি ২০২৫ এর আয়োজনে বাগেরহাট শহরের দশানি ধানসিঁড়ি হোটেলের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ও স্বক্তব্য প্রদান করেন এডুকেশন সোসাইটর চেয়ারম্যান মুফতি রুহুল আমিন সাহেব।
অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন এডুকেশন সোসাইটির মহাসচিব আব্দুল্লাহ আল নোমান, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. আসাদুজ্জামান সাহেব ও ক্যাডেট কেয়ার প্রকাশনীর সহকারী পরিচালক হা: মাও:মাহদি হাসান তামিম সাহেব। স্বাগত বক্তব্যে তিনি বলেন, হল সুপার ও প্রত্যবেক্ষকদের আমানতদারিতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করেন। এছাড়া তিনি আশা প্রকাশ করেন যে, শিশুদের এ প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণের মধ্য দিয়ে তারা আগামী দিন আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।
এ প্রশিক্ষণে দেশের অর্ধশতাধিক কেন্দ্রে কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে। উক্ত পরীক্ষা বাস্তবায়নের লক্ষ্যে দেশের শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ হল সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন। হল সুপারদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার জন্য অত্র এডুকেশন সোসাইটির পক্ষ থেকে এ আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ