বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ  

রিপোর্টার- / ১৮৭ পড়া হয়েছে
সময়- রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের চিতলমারীতে সরকারি মুল্যে ধান বিক্রি করতে না পেরে কৃষকরা দূশ্চিন্তায় পড়েছে। উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্তকর্তা মুহাইমিনুল ও এক শ্রেনীর দালালদের দুব্যর্বহার ও হয়রানির শিকার কৃষক। হয়রানি থেকে পরিত্রাণ এবং ওই কর্তকর্তার শাস্তির দাবিতে কৃষকেরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাই বহু কষ্টে উৎপাদিত ধান নিয়ে তাঁরা এখন দ্বারে দ্বারে ঘুরছেন। অন্যদিকে, নীরিহ সাধারণ কৃষকরা যাতে ধান বিক্রি করতে না পারে তার জন্য গোডাউন এলাকায় একটি সিন্ডিকেট চক্র মরিয়া হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি ভাবে এ উপজেলায় ১ হাজার ৩৬৩ মেট্রিক টন ধান এবং ২ হাজার ১৭৯ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সরকার প্রতিকেজি ধানের দাম ৩৬ টাকা ও প্রতিকেজি চালের দাম ৫০ টাকা নির্ধারণ করেছেন। ধান-চাল সংগ্রহের জন্য উপজেলায় মাইকিং করা হয়। সরকারি মাইকিংয়ে প্রচার পেয়ে ধান বিক্রির উদ্দেশ্যে কৃষকেরা খাদ্য গোডাউনে আসলে ভারপ্রাপ্ত খ্যাদ্য গুদাম কর্মকর্তা মুহাইমিনুল কৃষকদের কাছ থেকে কৃষক কার্ড জমা নেন। কিন্তু তাঁদের কাছ থেকে ধান ক্রয় না করে কর্মকর্তা অনৈতিক সুবিধা নিয়ে অন্যত্র থেকে ধান ক্রয় করে বিক্রি করছেন এবং প্রকৃত কৃষকদের নানা ভাবে হয়রানি করা হচ্ছে। কৃষকরা সকাল-সন্ধ্যা ধান নিয়ে ঘোরাঘুরি করছেন। কিন্তু তাঁদের ধান ক্রয় না করে প্রভাবশালীদের কাছ থেকে ধান ক্রয় করে গোডাউন ভর্তি করে রেখেছে। কৃষকদের দাবি গোডাউনে যে ধান রয়েছে তা চিতলমারী উপজেলার কৃষকদের কাছ থেকে ক্রয়কৃত নয়। ওই কর্মকর্তা কৃষকদের সাথে চরম দুর্ব্যবহার ও মারমুখী আচরণ করেন। কর্মকর্তা মুহাইমিনুল সরকারিভাবে বস্তাসহ ৪১ কেজি ২০০ গ্রাম ধান নেওয়ার নির্দেশনা থাকলেও ৪২ কেজি ২০০ গ্রাম ধান নেন। এ ছাড়াও তিনি প্রতি ৫০ মন ধানে ৩ মন ধান উৎকোচ হিসেবে গ্রহণ করেন। কৃষকদের কাছ থেকে সরকারের রাজস্ব টাকা কর্তন করলেও কোন ভাউচার দেন না।

উপজেলার শিবপুর কাটাখালী গ্রামের ঠান্ডা ফকির বলেন ‘আমি ধান নিয়ে গেলে গোডাউন কর্মকর্তা মুহাইমিনুল আমার কাছে প্রতি ৫০ মন ধানে অতিরিক্ত ২ মন করে ধান উৎকোচ দাবি করেন। আমি তাঁকে ধান উৎকোচ দিতে অস্বীকার করলে তিনি আমাকে অকর্থ্য ভাষায় গালিগালাজ করে অফিস থেকে বের করে দেন। খাদ্য গুদান কর্মকর্তা মুহাইমিনুল অত্যান্ত দুর্নীতিবাজ ও ঘুষখোর লোক। সে খাদ্য গুদামকে কেন্দ্র করে সিন্ডিকেটের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে। তাঁর বিচারের দাবিতে আমরা বাগেরহাট জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি।’

খড়মখালী গ্রামের কৃষক মোস্তাফিজুর জানান, তিনি ৫ বিঘা জমিতে বোর ধানের চাষ করেছেন। তিনি একটি মসজিদের মোয়াজ্জিন। তাঁর কাছ থেকে ঘুষ নিতে পারবে না বিধায়, ধান ফেরত দিয়েছেন। বিষয়টি তিনি চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে নির্বাহী কর্মকর্তা গোডাউন কর্মকর্তাকে ওই মুয়াজ্জিন ও কৃষকের ধান নেওয়ার জন্য বলেন। কিন্তু কেন বিষয়টি ইউএনওকে জানালেন এনিয়ে গোডাউন কর্মকর্তা মুহাইমিনুল কৃষক মোস্তাফিজুরকে প্রচন্ড গালমন্দ করেন। ধান নিয়ে এখন মোস্তাফিজুর রহমান দ্বারে দ্বারে ঘুরছেন।

হিজলা গ্রামের কৃষক মোঃ ইসহাক জানান, খাদ্য গোডাউন কর্মকর্তা মুহাইমিনুলের অশভোন আচরণ ও হয়রানিতে তিনি এখন দিশেহারা হয়ে পড়ছেন। সরকারি দামে ধান বিক্রি করতে না পারলে তিনি চরম বিপাকে পড়বেন।

আড়য়াবর্নি গ্রামের কৃষক মোঃ শরিফুল হক বলেন, ‘গোডাউন চত্বরটি এখন প্রভাবশালী সিন্ডিকেটের দখলে। এই সিন্ডিকেটের বাইরে কোন কৃষকের ধান গোডাউন কর্মকর্তা ক্রয় করেন না। কারণ এরাই ঘুষ বানিজ্যও কোটা নির্ধারণ করেন।

সব অভিযোগ অস্বীকার করে চিতলমারী ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মুহাইমিনুল বলেন, ‘যে কেউ অভিযোগ দিতেই পারে। ধানে যদি চাল ঠিকমত না হয় সেই ক্ষতি কি আমি বাপের বাড়ি থেকে এনে দিব। খারাব ভাষায় বলতে হয়, এ সমস্ত অভিযোগে আপনারা কান দেন কেন?।

চিতলমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কাওছার আহমেদ বলেন, ‘এ ঘটনায় ইউএনও স্যার আমাকে ফোন দিয়েছিল। আজ আমি অফিসে নেই। আগামীকাল অফিসে আসেন কথা বলবো।’

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, বিষয়টি নিয়ে কোন কৃষক আমার কাছে লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ