বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫দিন পরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রিপোর্টার- / ২০৭ পড়া হয়েছে
সময়- সোমবার, ৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে নিখোজের ৬ দিন পরে ডোবা থেকে গীতা রানী দাস (৫৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) বিকেলে শহরের দাসপাড়া মোড় এলাকার ওই বৃদ্ধার নিজ বাড়ির পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (০৪ মে) সন্ধ্যা থেকে ওই নারী নিখোজ ছিলেন। পরের দিন বৃহস্পতিবার (০৫ মে) নিখোজের বিষয়ে বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন ওই নারীর ভাইয়ের ছেলে শোভন দাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশী এক নারী দুপুরের দিকে ডোবা থেকে শাক তুলতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে বাগেরহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

ওই নারীল একমাত্র ছেলে দূর্জয় দাস বলেন, আমার মা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন, হঠাৎ  করে বিভিন্ন সময়ে হাউজে, পুকুরে পড়ে যেতো। গত বুধবার সন্ধারা পর থেকে তাকে আর খুজে পাওয়া যায়নি। পরে আমরা অনেক খুজেছি মাইকিং করেছি থানায় সাধারণ ডায়রিও করা হয়েছিলো।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ মাসুম খান বলেন, পরিবারের তথ্য মতে আমরা জানতে পেরেছি তিনি মানসিক বিকার গ্রস্ত বা মিরগি রোগে আক্রান্ত ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পরে জানা যাবে মৃত্যুর কারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ