মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

বাগেরহাটে দুই বছরেও চালু হয়নি ভাগা রেলস্টেশন, ২৪ ঘণ্টার আলটিমেটাম 

রিপোর্টার- / ২৪৮ পড়া হয়েছে
সময়- বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক.  মোংলা- বেনাপোল রেলপথ উদ্বোধনের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও চালু হয়নি বাগেরহাটের রামপালের ভাগা রেলস্টেশন। এতে রামপালসহ আশপাশের তিন থেকে চারটি উপজেলার মানুষ যাতায়াতে ভোগান্তিতে পড়ছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন ও স্মারকলিপি দিয়েও সমাধান না পাওয়ায় এবার মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত স্টেশনটি চালুর দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বড় কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রামপালের ভাগা রেলস্টেশন এলাকায় স্থানীয় সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করা এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে ভাগা রেলস্টেশন চালু করা জরুরি। স্টেশনটি চালু হলে সাধারণ মানুষ কম খরচে ও কম সময়ে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয়রা জানান, রামপালের ঝনঝনিয়ায় অবস্থিত বিশ্বমানের চিকিৎসাসেবাকেন্দ্র ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার এ চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের যাতায়াতেও ভোগান্তি হচ্ছে। ভাগা রেলস্টেশন চালু হলে রামপালসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষের যাতায়াত আরও সহজ হবে।  রেল যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ গণপরিবহনব্যবস্থা। অথচ স্টেশনটি চালু না থাকায় এ অঞ্চলের মানুষ রেলসেবার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জনস্বার্থের কথা বিবেচনা করে দ্রুত ভাগা রেলস্টেশন চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ কবির ও মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্যসচিব আলমগীর কবির বাচ্চু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাজাহারুল ইসলাম ইয়ামিনসহ স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন তারা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভাগা রেলস্টেশন চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ