বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

আন্তর্জাতিক নারী দিবসে বাগেরহাটে বিতর্ক প্রতিযোগিতা

রিপোর্টার- / ২৩৭ পড়া হয়েছে
সময়- রবিবার, ৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. আন্তর্জাতিক নারী দিবসে বাগেরহাটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ মার্চ) সকালে বাগেরহাট শহরের শহীদ মিনার চত্তর থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা বাদাবন সংঘের উদ্যোগে সংহতি পদযত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে গিয়ে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা, অংকন ও উম্মক্ত আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬টি দল অংশগ্রহণ করে। পরে তাদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

বক্তারা নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, বাল্য বিবাহ নিরোধ, রাজনীতিতে নারীদের অংশগ্রহনসহ নানা বিষয় আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ফারহানা আক্তার, বাদাবন সংঘের প্রোগ্রাম অফিসার কানিজ ফাতেমা, একাউন্ট অ্যাসোসিয়েট তহমিনা তুলি,তারমিন সুলতানা,বির্তক প্রতিযোগিতার বিচারক মুখার্জী রবীন্দ্রনাথ, বুলবুল তালুকদার, মডারেটর হিসেবে ছিলেন শিক্ষক আবিদা সুলতানা। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মেহেরুন্নেছাসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ