মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

কুমিরের আক্রমণে জেলে নিহত, ৭ ঘন্টা পর  মরদেহ উদ্ধার

রিপোর্টার- / ৪২৫ পড়া হয়েছে
সময়- বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রত মন্ডলের (৩২) মরদেহ প্রায় ৭ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাড়ে ১০টার দিকে নিহত সুব্রতর লাশ উদ্ধার হয়েছে। এর আগে বিকেল ৩টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে কুমিরের আক্রমণের ঘটনা ঘটে।অনেক খোঁজাখুঁজির পর সুন্দরবনের করমজল খালের গজালমারী এলাকায় পানির নিচ থেকে ডুবিয়ে গ্রামবাসীরা তাঁর লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন ঢাংমারী গ্রামের ইস্রাফিল বয়াতি।

নিহত সুব্রত খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার কুমুদ মণ্ডলের ছেলে। পেশায় তিনি জেলে ছিলেন।

সুব্রতকে কুমির আক্রমণ করেছে এমন খবর জানার পর ইস্রাফিলসহ অর্থশতাধিক গ্রামবাসী নৌকা ও ট্রলার নিয়ে তাঁর সন্ধানে সুন্দরবনের করমজল খালে তল্লাশি শুরু করেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন থেকে সরকারি রাজস্ব দিয়ে পাশ সংগ্রহ করে সুব্রতসহ কয়েকজন জেলে কাঁকড়া ধরতে বনে প্রবেশ করেন। আমুরবুনিয়া গ্রাম থেকে পায়ে হেঁটে জোংড়া এলাকায় যান তারা। পথে নদীখাল সাতরে পার হন তারা।

কাঁকড়া সংগ্রহ করে সুন্দরবন থেকে ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে করমজল খাল সাঁতরে পার হওয়ার সময় একটি কুমির সুব্রতকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়।

করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, রাতেই স্বজনরা নিহত জেলে সুব্রত‘র মরদেহ নিয়ে বাড়িতে নিয়ে গেছে। সে যেহেতু অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছেন। তিনি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ