বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

বাগেরহাটে দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন

রিপোর্টার- / ৩৩৬ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নাহিদ ফরাজী, বাগেরহাটে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি (ইয়েস) এর যৌথ উদ্যোগে স্যাটেলাইট ক্যাম্পেইন, তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে কর্মসূচির শুভ উদ্বোধন করেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রকাশ কুমার মালাকার।

এসময় আরো উপস্থিাত ছিলেন সনাকের ইয়েস বিষয়ক উপকমিটির আহবায়ক ফিরোজা নাসরি ডলি, সদস্য অসীমা ঘোষসহ ইয়েস সদস্যবৃন্দ।এসময় শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে ধারণা প্রদানসহ হাতে কলমে তথ্য অধিকার আইনের আওতায় আবেদন ফরম পূরণ শিখানো ও ফরম বিতরণসহ তথ্য চেয়ে আবেদন করতে উৎসাহিত করা হয়। ওরিয়েন্টেশন শেষে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এ সময় বাগেরহাট সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ স্টল পরিদর্শণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ