মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী

রিপোর্টার- / ২৮০ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. নববর্ষ উপলক্ষে বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১৪ এপ্রিল)  বিকেলে বাগেরহাট শহীদ মিনার চত্বর থেকে আনন্দ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। র‌্যালীতে বাদক দল, সাংস্কৃতি দল ও দলীয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি সম্মলিত প্লাকার্ড শোভা পায়।

পরে এক আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা ব্যারিস্টার মো. জাকির হোসেন, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি নেতা কামরুল ইসলাম গোরা, খাদেম নেয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক জুয়েলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর পর উন্মুক্ত পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে বাগেরহাটসহ সারা দেশব্যাপী বর্ষবরণ  উদযাপন করেছে। আমরা মনে করি আজকের এই দিন থেকে হানাহানি  বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন  প্রধানমন্ত্রীর। তার হাতকে এগিয়ে নিতে দলের নেতাকর্মীদের সহযোগিতার কামনা করেন। একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।পরে জেলা পরিষদ চত্বরে পাঁচ দিনব্যাপী শুরু হওয়া বৈশাখী মেলাঙ্গন পরিদর্শন করেন নেতা কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ