বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

মোল্লাহাটে বিএনপির উদ্যোগে শুকরানা দোয়া ও মিলাদ মাহফিল

রিপোর্টার- / ২২০ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি. বাগেরহাটের মোল্লাহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নিরঙ্কুশ বিজয় ও তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনে শুকরানা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ৭ নং আটজুড়ী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বোয়ালিয়া বাজারে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক (ভারপ্রাপ্ত) সিকদার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়ার সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সাফল্য ধরে রাখা এবং আগামীর পথচলা সুগম করার লক্ষ্যে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, বিশেষ মোনাজাত ও মিলাদ পাঠ করা হয়।
স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ