শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনফিকার ২৭ বছর বয়সী স্ট্রাইকারে নজর ম্যানইউর গাজীপুরে পুলিশের-শ্রমিক সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক বাগেরহাটে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে কার্যালয়ে আগুন, গাছ ফেলে রাস্তা বন্ধ করার চেষ্টা  বাগেরহাট জেলা বিএনপি নেতা মনির ফরাজিকে অপহরণ ঘূর্ণিঝড় ‘আকভান এর প্রভাবে বাগেরহাটের উপকুল জুড়ে বৃষ্টি  বাগেরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ সন্ত্রাস, নৈরাজ্য  সৃষ্টির প্রতিবাদে  বাগেরহাটে  বিএনপি ও যুবদলের বিক্ষোভ বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, সিসিটিভিতে ধরা পড়ল দুর্বৃত্তের পালানোর দৃশ্য সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে কার্যালয়ে আগুন, গাছ ফেলে রাস্তা বন্ধ করার চেষ্টা

রিপোর্টার- / ১৭ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কার্তিকদিয়া গ্রামের ঝাউতলার বিএনপি’র কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে দূর্বৃত্তরা এই আগুন দেয়। এতে কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার, টেবিল, বিএনপির নেতাকর্মীদের ছবি, ফ্যান ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। কার্যালয়ের দেওয়ালে “জয় বাংলা লকডাউন” লিখেছে অগ্নিসংযোগকারীরা। এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যানচলাচলের ব্যহত করার চেষ্টা করে দূর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়ে যায় তারা। বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শিমুল বলেন, সন্ত্রাসীরা রাতের অন্ধকারে বারুইপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কার্তিকদিয়া গ্রামের ঝাউতলার বিএনপি’র কার্যালয়ে আগুন দিয়েছে। গাছও ফেলেছে শ্রীঘাট এলাকায় রাস্তার উপর নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। দুবৃত্ত ও সন্ত্রাসীদের প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আছে বলে জানান এই বিএনপি নেতা। এদিকে বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড-মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর একদিন আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বাগেরহাট জেলা বিএনপি নেতা হাদিউজ্জামান হীরুর বাড়িতেও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বলেন, মোটরসোইকেলে কয়েকজন লোক এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে একটি পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দূবৃত্তদের শনাক্তপূর্বক আটকের চেষ্টা করছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রীঘাট এলাকায় গাছ ফেলার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ