বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘আকভান এর প্রভাবে বাগেরহাটের উপকুল জুড়ে বৃষ্টি  বাগেরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ সন্ত্রাস, নৈরাজ্য  সৃষ্টির প্রতিবাদে  বাগেরহাটে  বিএনপি ও যুবদলের বিক্ষোভ বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, সিসিটিভিতে ধরা পড়ল দুর্বৃত্তের পালানোর দৃশ্য সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দীর্ঘদিন পরে বাগেরহাট জেলা যুবদলের কমিটি , সুজন মোল্লা সভাপতি, সাধারণ সম্পাদক সোহাগ জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুন্দরবন ও উপকূল বাঁচাতে হবে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রামপালে বিএনপির বিক্ষোভ সমাবেশ অধিক্ষেত্র বহালসহ ৫ দফা দাবিতে বাগেরহাটে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি বাগেরহাট জেলা আইনজীবী ফোরামের  উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঘূর্ণিঝড় ‘আকভান এর প্রভাবে বাগেরহাটের উপকুল জুড়ে বৃষ্টি 

রিপোর্টার- / ৪ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার(১৯ নভেম্বর) ভোর রাত থেকে বাগেরহাটের উপকুলজুড়ে বৃষ্টি শুরু হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ খুব বেশি না বাড়লেও জোয়ারের কারণে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি বিবেচনায় মোংলা সমুদ্রবন্দরকে ৩নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে নিম্মআয়ের মানুষ পড়েছে বিপাকে।

মোংলা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. হারুন উর রশিদ বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান এর প্রভাবে  উপকুলজুড়ে বৃষ্টি হচ্ছে। মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে । পরবর্তী দু’দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মোঃ সালাহ্ উদ্দিন কবির বলেন, তিন নম্বর সতর্ক সংকেত জারি থাকলেও আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। ফলে মোংলা বন্দরে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান রয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এমন পরিস্থিতিতে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদফতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ