বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

কর্মসূচি ব্যবস্থাপনার উপর সক্ষমতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ

রিপোর্টার- / ৩৫৭ পড়া হয়েছে
সময়- বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক ,খুলনা

খুলনায় রেসিলিয়েন্ট ইন্সটিটিউশন ফর স্কেলিং আপ এমপাওয়ারমেন্ট (RISE) প্রকল্পের আওতায় ৩ দিনের কর্মসূচি ব্যবস্থাপনার উপর সক্ষমতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। লিডার্স এর আয়োজনে সিএসএস আভা সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

যুক্তরাজ্যের অর্থায়নে দাতা সংস্থা কমিক রিলিফ কর্তৃক পরিচালিত প্রকল্পটি সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলায় বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠান উদ্বোধন করেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বিতান কুমার মণ্ডল এবং সভাপতিত্ব করেন লিডার্স-এর নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মণ্ডল।

প্রশিক্ষণের লক্ষ্য ছিল প্রাতিষ্ঠানিকসক্ষমতা জোরদার করা এবং লিডার্সটিমের সদস্যদের পেশাদার দক্ষতা বৃদ্ধি করা যাতে তারা আরও কার্যকর, দক্ষ এবং টেকসই কর্মসূচি বাস্তবায়ন করতে পারে।

আলোচিত মূল বিষয়গুলির মধ্যে ছিল জলবায়ু পরিবর্তন বিজ্ঞান, অভিযোজন এবং প্রশমন, স্থিতিস্থাপক কৃষি, ফসল বৈচিত্র্য, ওয়াশ এবং সংঘাত সংবেদনশীলতা ইত্যাদি।

বিশেষজ্ঞ সহায়তাকারীরা হলেন খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মোছাদ্দেক হোসেন, কৌশিক রায়, বুলবুল হোসেন, অসিত মণ্ডল, পিন্টু কুমার দত্ত, শারমিনআরালিনা, জয়দেব জোদ্দার, এবি এম জাকারিয়া এবং মোহন কুমার মণ্ডল।

RISE প্রকল্প এবং অন্যান্য প্রোগ্রামের কর্মীগণ সক্রিয়ভাবে গ্রুপ ওয়ার্ক, কেস স্টাডি এবং অন্যান্য আলোচনা ও কার্যক্রমে অংশগ্রহণ করেছেন যার ফলে এই প্রশিক্ষণটি সমৃদ্ধ এবং সহযোগিতামূলক একটি শিক্ষণ অভিজ্ঞতায় পরিণত হয়েছে। প্রকল্পটি বর্তমানে মোংলা (বাগেরহাট), কয়রা ও দাকোপ (খুলনা) এবং শ্যামনগর (সাতক্ষীরা) – এলাকাতে বাস্তবায়িত হচ্ছে।

জ্বীম/ এম,এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ