বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

রিপোর্টার- / ৩২৯ পড়া হয়েছে
সময়- শনিবার, ৭ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে রউফুল ইসলাম ঝন্টু ফাউন্ডেশন আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা সমন্বয়ক এম এ ছালাম, জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম, যুগ্ম আহবায়ক শেখ শমশের আলী মোহন, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের প্রফেসার শেখ মোস্তাহিদুল আলম রবি , সেক্রেটারি মাহাবুবুর রহমান টুটুল, বাগেরহাট জেলা জজ আদালতের বিজ্ঞ সরকারি কৌঁসুলি এস. এম মাহাবুব মোর্শেদ লালন, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ। সংক্ষিপ্ত বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একইসঙ্গে নতুন সরকারের সফলতা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং উত্তরোত্তর অগ্রগতি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিএনপি, অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ