বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

মোল্লাহাটে উপজেলা বিএনপির মতবিনিময় সভা

রিপোর্টার- / ৩৩৬ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
oppo_0

মোল্লাহাট প্রতিনিধি. বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম। উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা শেখ শমসের আলী মহন, নাসির উদ্দিন আহমেদ মালেক, শেখ সাহেদ আলী রবি, জাহিদুল ইসলাম শান্ত, আয়ুব আলী মোল্লা বাবু, আবুল কালাম আজাদ বুলু, এডভোকেট হিরক মিনা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আসন্ন বাগেরহাট জেলা বিএনপির কাউন্সিলকে সামনে রেখে দলের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা সর্বসম্মতিক্রমে এম এ সালামকে জেলা বিএনপির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ