বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

রামপালে বিএনপি নেতা ফরিদের সাথে দলিত সম্প্রদায়ের সভা

রিপোর্টার- / ৫৯৯ পড়া হয়েছে
সময়- বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের রামপালে দলিত সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকাল ৫ টায় উপজেলার ফয়লাহাট বাসস্টান্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতির বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও রামপাল-মোংলা ও ফকিরহাট আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, সমাজের সব ধর্ম-বর্ণ ও গোত্রের মানুষ এ দেশের নাগরিক। সমাজে সহাবস্থানের মাধ্যমে সবাই রাষ্ট্রের কাছে সমান। আমরা সবাই মানুষ। আমাদের এ দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কর্ম সংস্থান, তাদের লেখাপড়া নিয়ে বিএনপি কাজ করছে। আগামীতে বিএনপি সমর্থন পেয়ে সরকারে গেলে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কর্মসংস্থানের ব্যাবস্থা করবে। যা তারেক রহমান তার রাষ্ট্র মেরামতের ৩১ দফায় স্পষ্ট করেছেন। অনুষ্ঠানে আগত দলিত সম্প্রদায়ের নারী ও পুরুষের কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এই নেতা। অনুষ্ঠানে দলিত সম্প্রদায়ের বেশকিছু নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। এ ছাড়াও রামপাল উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ