মোংলা প্রতিনিধি. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, রামপাল-মোংলাসহ দক্ষিণাঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করছিলো ৫ আগস্টের পর থেকে এই পর্যন্ত। কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ (আওয়ামী লীগ) তারা নাশকতার পথ বেছে নিয়েছে। তারা (আওয়ামী লীগ) ধরে নিয়েছে তাদের নেত্রী (শেখ হাসিনা) দেশে আসবে, তারা আবার ক্ষমতায় যাবে, এই ধরণের স্বপ্ন দেখছে। একবার যারা পালিয়ে যায় তারা আর কখনও জনগণের মাঝে আসতে পারেনা। বিএনপি কখনও পালিয়ে যায়নি। ১৭ বছর আমরা মাঠে ছিলাম, আন্দোলন-সংগ্রাম, শত নির্যাতন, গুম-খুন উপেক্ষা করে মাঠে-ময়দানে ছিলাম। আর এরা গোপনে বিমান যোগে ও হেলিকপ্টার যোগে ভারতে আশ্রয় নিয়েছে। নতুন করে তারা স্বপ্ন দেখছে, আবারো নাশকতা করছে। তারা গোপালগঞ্জে গত কয়েকদিন ধরে বিশৃঙ্খলা করেছে। তারা ভেবেছিলো তাদের পাতা ফাঁদে বিএনপি পা দিবে। বিএনপি কোন রক্তপাত করেনি। বিএনপি সবাইকে চিহ্নিত করেছে। এবং যারা দায়ী তাদেরকে ধারাবাহিক ভাবে আইনের আওতায় আনা হবে। আমরা চাই কোন মানুষ যেন আক্রান্ত না হয়। প্রত্যেকটা মানুষ শান্তি প্রিয়। সবাই চায় শান্তিপ্রিয় ভাবে বসবাস করতে। সেজন্য বিএনপি কোন সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যায়নি। এতো উস্কানির ভিতরেও তারা কিছু করতে পারেনি। এবং আমরা কোন লাশ তৈরি করিনি, যা করেছে ফ্যাসিস্টের দোসরেরাই করেছে। এই ফ্যাসিস্টেরা বার বার লাশের রাজনীতি করছে। এখানকার কিছু অতি উৎসাহী মানুষ আছে যারা গোপালগঞ্জে গিয়েছে, তাদেরকেও চিহ্নিত করা হয়েছে। তাদেরকে কোন ছাড় দেয়া হবেনা। তাদেরকে রাজনীতি করতে হলে আইনের মাধ্যমে বৈধতা নিয়ে এসে রাজনীতি করতে হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি। বিগত সরকারের সময় তাদেরকে নিষিদ্ধ করেছে তাদের নাশকতার আচরণের কারণে। বিএনপির কেউ যদি তাদেরকে সহযোগীতা করে তাদেরকেও ছাড় দেয়া হবেনা। ইতিপূর্বে অনেক বিএনপি নেতা ফ্যাসিস্টদের সাথে আতাত করে রাজনীতি করেছে। সেই সুযোগ আর নতুন করে দেয়া হবেনা। সুবিধাবাদীর রাজনীতি শেষ। দলের যে দালাল, ধান্ধাবাজ ও বাটপার তাদেরকে প্রশয় দেয়া হবেনা।
আমি কর্মী ও জনবান্ধন মানুষ, আমি শান্তির পথে অবস্থান করি। আমি এই জনপদে রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আমি কারো এক কাপ ‘চা’ও খাইনা, আমি পেট ভরার রাজনীতি করিনা। আমি আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে শনিবার দুপুরে মোংলায় পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি পুরো পৌর শহর প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে প্রতিমন্ত্রীসহ বিএনপির হাজার হাজার নারী-পুরুষ বৃষ্টি ভিজে ফ্যাসিস্টদের প্রতিরোধের এই মিছিল ও সমাবেশে সমবেত হন।
উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।