নিজস্ব প্রতিবেদক. দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারন সম্পাদক পদে সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল ও বিভিন্ন পদে চার সাংবাদিকসহ ২১ বিজয়ী হয়েছেন। শনিবার সকাল (১৪ অক্টোবর) ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১০১ জন ভোটারের মধ্যে ৯৭ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এসকেন্দার হোসেন পেয়েছেন ৩৩ ভোট। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মো. আশিকুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ইস্তিয়াক আহমেদ পেয়েছেন ২৮ ভোট। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি সেখ সাকির হোসেন ৬৮ ভোট পেয়ে ১ম স্থান অধিকার করে এবং শেখ ওমর আলী মুন্না ৬৬ ভোট পেয়ে ২য় স্থানে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নাহিদুল ইসলাম পেয়েছেন ৩২ ভোট।কোষাধ্যক্ষ পদে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম এস আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী যতীন্দ্রনাথ বিশ্বাস পেয়েছেন ৩৪ ভোট।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বাগেরহাট পৌর যুবদলের আহ্বায়ক সুমন পাইক,যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মো. ইয়ামিন আলী,এফ,এম মাহিন মোঃ মামুন খান, খান হাবিবুর রহমান, গোলাম রায়হান,সৈয়দ মোস্তফা আল মামুন,আল আমিন খান,বাংলাভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি মোল্লা মাসুদুল হক, মোহাম্মদ ফরিদুজ্জামান, আহম্মেদ হামিম রাহাত,শেখ তানবীর আবিদ ও বিশ্বনাথ গৌতম বাবু। সংরক্ষিত মহিলা সদস্য পদে নার্গিস আরা এ্যানি নির্বাচিত হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম এ সালাম, মশিউর রহমান, এ্যাড. মোঃ শহিদুল ইসলাম এবং মোঃ হাসিবুর রহমান। সংরক্ষিত উপজেলা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, শেখ আবুল কালাম আজাদ বুলু ও জিয়াউর রহমান। এছাড়া পদাধিকার বলে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, দীর্ঘ দুই দশক পর নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পাওয়ায় বাগেরহাটের ক্রীড়াঙ্গনে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেবে। পাশাপাশি নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, নতুন খেলোয়াড় তৈরি, তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং মাঠ ও ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবে।