রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় প্রতিমন্ত্রীর নেতৃত্ব মিছিল ও সমাবেশ বৃষ্টিতে দুবলারচরে নষ্ট হচ্ছে শুঁটকি, আর্থিক লোকসানের আশঙ্কায় দিশেহারা জেলে বেনফিকার ২৭ বছর বয়সী স্ট্রাইকারে নজর ম্যানইউর গাজীপুরে পুলিশের-শ্রমিক সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক বাগেরহাটে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে কার্যালয়ে আগুন, গাছ ফেলে রাস্তা বন্ধ করার চেষ্টা  বাগেরহাট জেলা বিএনপি নেতা মনির ফরাজিকে অপহরণ ঘূর্ণিঝড় ‘আকভান এর প্রভাবে বাগেরহাটের উপকুল জুড়ে বৃষ্টি  বাগেরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ সন্ত্রাস, নৈরাজ্য  সৃষ্টির প্রতিবাদে  বাগেরহাটে  বিএনপি ও যুবদলের বিক্ষোভ

বৃষ্টিতে দুবলারচরে নষ্ট হচ্ছে শুঁটকি, আর্থিক লোকসানের আশঙ্কায় দিশেহারা জেলে

রিপোর্টার- / ১৫ পড়া হয়েছে
সময়- শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. ঘূর্ণিঝড় আকভানে প্রভাবে লাগাতার বৃষ্টিতে নষ্ট হচ্ছে কোটি টাকার শুটকি। সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর পারের দুবলার চরে শুঁটকি উৎপাদনের ভরা মৌসুমে ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর সংকটে পড়েছে জেলে, বহদ্দার ও মহাজন ব্যবসায়ীরা। আর্থিক লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।

বন বিভাগের সংশ্লিষ্ট সূত্রে থেকে জানা যায়, চলতি বছরের ৩০ অক্টোবর দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু হয়। কিন্তু মৌসুমের শুরুতেই ঘূর্ণিঝড় ‘অর্ণব-এর প্রভাবে বিপাকে পড়েন জেলেরা। ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় মৌসুমের প্রথম পাঁচ দিন সাগরে মাছ ধরতে যেতে পারেননি তারা। ঝড়ো হাওয়ায় অনেকের অস্থায়ী ঘর ও তাবু উড়ে যায় এবং বৃষ্টিতে ভিজে নষ্ট হয় প্রথম দফায় আহরণ করা বিভিন্ন প্রজাতির মাছের একটি বড় অংশ। প্রথম ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতেই নতুন করে ঘূর্ণিঝড় ‘আকাভান এর প্রভাবে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগর। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি হওয়ায় টানা চার দিন সাগরে যেতে পারেননি জেলেরা। ফলে মাছ আহরণ ও শুঁটকি প্রক্রিয়াজাতকরণের কাজে বড় ধরনের ব্যাঘাত ঘটে। সাগর উত্তাল থাকায় অনেক মাছ ধরার ট্রলার ও নৌকা সুন্দরবন সংলগ্ন চরাঞ্চলের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

আবহাওয়া প্রতিকূলে থাকায় আকাশ মেঘলা থাকা, কখনও মুষলধারে আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চাতালে শুকাতে দেয়া মাছ পচে নষ্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে আধা শুকনো মাছ ফেলে দিতে বাধ্য হচ্ছেন জেলে মহাজনরা। এতে একদিকে যেমন উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে কমে আসছে আয়। ৫ মাসের শুঁটকি মৌসুম-মৌসুমের শুরুতেই এমন ধাক্কায় পুরো শুঁটকি প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

দুবলার চরের বহদ্দার সায়েব আলী বলেন, আমার বহরে ৩৫ জন জেলে কাজ করছেন। সাগরে যেতে না পারায় সবাই বসে আছেন। অথচ প্রতিদিন তাদের খাবারসহ অন্যান্য খরচ বাবদ প্রায় আট থেকে ১০ হাজার টাকা ব্যয় হচ্ছে। এভাবে চলতে থাকলে বড় ধরনের লোকসানে পড়তে হবে আমাদের।  আলোরকোলের জেলে আবু তাহের বলেন, পাইকারের কাছ থেকে এক লাখ টাকা দাদন নিয়ে মাছ ধরতে এসেছি। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সাগরে যেতে পারছি না। আয় না থাকায় বাড়িতেও টাকা পাঠাতে পারছি না। ঋণের টাকা কীভাবে শোধ করব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবলার চরে জেলে, বহদ্দার ও শ্রমিক মিলিয়ে প্রায় ১০ থেকে ১৫ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান রয়েছে। সাগর থেকে মাছ আহরণ করে আলোরকোল, মেহের আলীর চর, মাঝেরকেল্লা, অফিসকেল্লা ও নারকেলবাড়িয়াসহ পাঁচটি প্রধান চরে প্রতিবছর শুটকি উৎপাদন করা হয়। বছরে এখানে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মেট্রিক টন শুটকি উৎপাদিত হয়, যার বাজারমূল্য ৩০০ থেকে সাড়ে ৩৫০ কোটি টাকার বেশি বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি।  তবে চলতি মৌসুমে শুঁটকি উৎপাদন প্রায় ৭০ শতাংশ কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাদের মতে, আবহাওয়া অনুকূলে না থাকলে এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। শুঁটকি উৎপাদনে এ ধস নামলে এর প্রভাব পড়বে স্থানীয় অর্থনীতি, পরিবহন ও বিপণন ব্যবস্থায়। পাশাপাশি জেলে ও ব্যবসায়ীদের পাশাপাশি সরকারের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

দুবলা জেলে পল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, দুবলার চরে মাছ ধরতে হলে জেলেদের বন বিভাগের অনুমতি ক্রমে পাশ-পারমিট নিতে সাগরে মাছ আহরণের জন্য যেতে হয়। এ মৌসুমে অনুমতিপত্রের মাধ্যমে প্রায় ৮ কোটি টাকা রাজস্ব আদায় নির্ধারণ করেছে বন বিভাগ।  এভাবে বারবার ঘূর্ণিঝড়, বৃষ্টি ও বৈরি আবহাওয়া অব্যাহত থাকলে সরকারের রাজস্ব ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বন বিভাগের এ কর্মকর্তা।

পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, বৈরি আবহাওয়া, বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের কারণে চলতি মৌসুমে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি হতে পারে। তবে দুবলার চরাঞ্চলে সবার আগে জেলেদের নিরাপত্তাকে গুরুত্ব দেয়া হচ্ছে।  প্রতিকূল আবহাওয়ার কারণে দুবলার চরের শুঁটকি শিল্প এখন বড় ধরনের সংকটের মুখে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ