মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রামপালে বিএনপির বিক্ষোভ সমাবেশ অধিক্ষেত্র বহালসহ ৫ দফা দাবিতে বাগেরহাটে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি বাগেরহাট জেলা আইনজীবী ফোরামের  উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২০ বছর পর বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন : সোহেল  সাধারন সম্পাদক নির্বাচিত সিডর দিবসের ১৯ বছর : আজও থামেনি স্বজনদের কান্না নদী শাসন করে বাঁধ নির্মানের দাবী উপকুলবাসির মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অধিক্ষেত্র বহালসহ ৫ দফা দাবিতে বাগেরহাটে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি

রিপোর্টার- / ১৩ পড়া হয়েছে
সময়- সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বর্তমান কর্ম এলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবিতে বাগেরহাটে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজী)।  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকে বাগেরহাট জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি বাগেরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, প্রস্তাবিত ‘মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা ২০২৬-এর খসড়ায় কর্ম-অধিক্ষেত্র পুনর্বিন্যাস বা এক ইউনিয়নে একাধিক কাজী নিয়োগের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে বর্তমান নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত স্থিতিশীলতা ও জীবিকা চরম হুমকির মুখে পড়বে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সীমিত ফি থেকে সরকারকে ভ্যাট ও ট্যাক্স দিয়ে এমনিতেই সংসার চালানো কষ্টসাধ্য। এ অবস্থায় অধিক্ষেত্র বিভক্ত করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ