মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রামপালে বিএনপির বিক্ষোভ সমাবেশ অধিক্ষেত্র বহালসহ ৫ দফা দাবিতে বাগেরহাটে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি বাগেরহাট জেলা আইনজীবী ফোরামের  উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২০ বছর পর বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন : সোহেল  সাধারন সম্পাদক নির্বাচিত সিডর দিবসের ১৯ বছর : আজও থামেনি স্বজনদের কান্না নদী শাসন করে বাঁধ নির্মানের দাবী উপকুলবাসির মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাট জেলা আইনজীবী ফোরামের  উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টার- / ১৩ পড়া হয়েছে
সময়- সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বাগেরহাট জেলা আইনজীবী ফোরামের  উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বাগেরহাট আইনজীবী সমিতির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারও আইনজীবী সমিতির কার্যালয় সামনে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা আইনজীবী ফোরামের আহবায়ক আলতাফ হোসেন, আইনজীবী মহসিন আলী, আব্দুল ওয়াদুদ মুক্তা, এম এ জিন্নাহ নজরুল ইসলাম কাজল, আব্দুল মান্নান হাওলাদার, মনিরুজ্জামান, এনায়েত হোসেন, আব্দুল ওলিসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে ভারতে অবস্থান করছে। সেখানে বসে তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
আরও বলেন, আওয়ামী লীগের এসব কর্মকাণ্ড আর মেনে নেওয়া হবে না। দেশের মানুষের অধিকার ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের কাছে মাথা নত করা হবে না।

বক্তারা আরও বলেন,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিহত করতে।ফ্যাসিবাদের এদেশে ঠাই হবে না ।  যে কোন মূল্যে এদেরকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ