মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
শীতার্ত মানুষের পাশে আশা, বাগেরহাটে জেলা প্রশাসকের কাছে ৪০৫টি কম্বল হস্তান্তর বাগেরহাটে ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় প্রতিমন্ত্রীর নেতৃত্ব মিছিল ও সমাবেশ বৃষ্টিতে দুবলারচরে নষ্ট হচ্ছে শুঁটকি, আর্থিক লোকসানের আশঙ্কায় দিশেহারা জেলে বেনফিকার ২৭ বছর বয়সী স্ট্রাইকারে নজর ম্যানইউর গাজীপুরে পুলিশের-শ্রমিক সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক বাগেরহাটে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে কার্যালয়ে আগুন, গাছ ফেলে রাস্তা বন্ধ করার চেষ্টা  বাগেরহাট জেলা বিএনপি নেতা মনির ফরাজিকে অপহরণ ঘূর্ণিঝড় ‘আকভান এর প্রভাবে বাগেরহাটের উপকুল জুড়ে বৃষ্টি 

শীতার্ত মানুষের পাশে আশা, বাগেরহাটে জেলা প্রশাসকের কাছে ৪০৫টি কম্বল হস্তান্তর

রিপোর্টার- / ৩ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. শীতের আগমনে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে ৪০৫টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের কাছে কম্বলগুলো হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী ও জেলা তথ্য অফিসের উপপরিচালক মাইনুল ইসলাম।
এ সময় আশা’র পক্ষে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ মজিবর রহমান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ রোকনুজ্জামান, বাগেরহাট সদর-০১ ব্লক ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মামুন আলমামুন, বাগেরহাট এমএসএমই (MSME) ব্লক ম্যানেজার মোঃ আল মামুন, খানজাহান মাজার ব্রাঞ্চ ম্যানেজার অসীম সাহা এবং বাগেরহাট সদর-১ ব্রাঞ্চের লোন অফিসার মোঃ বেলায়েতসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।
এ সময় জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, “শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ মানবিক উদ্যোগ। শীতের সময় দরিদ্র মানুষের কষ্ট লাঘবে কম্বল বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশা’র এ উদ্যোগকে স্বাগত জানাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে।”
কম্বল হস্তান্তরকালে অতিথিরা শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্বাগত জানান। এ সময় মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ