রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় প্রতিমন্ত্রীর নেতৃত্ব মিছিল ও সমাবেশ বৃষ্টিতে দুবলারচরে নষ্ট হচ্ছে শুঁটকি, আর্থিক লোকসানের আশঙ্কায় দিশেহারা জেলে বেনফিকার ২৭ বছর বয়সী স্ট্রাইকারে নজর ম্যানইউর গাজীপুরে পুলিশের-শ্রমিক সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক বাগেরহাটে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে কার্যালয়ে আগুন, গাছ ফেলে রাস্তা বন্ধ করার চেষ্টা  বাগেরহাট জেলা বিএনপি নেতা মনির ফরাজিকে অপহরণ ঘূর্ণিঝড় ‘আকভান এর প্রভাবে বাগেরহাটের উপকুল জুড়ে বৃষ্টি  বাগেরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ সন্ত্রাস, নৈরাজ্য  সৃষ্টির প্রতিবাদে  বাগেরহাটে  বিএনপি ও যুবদলের বিক্ষোভ

বেনফিকার ২৭ বছর বয়সী স্ট্রাইকারে নজর ম্যানইউর

রিপোর্টার- / ৩৫ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্ক,

জানুয়ারির দলবদলে আক্রমণভাগ শক্তিশালী করতে বেনফিকার গ্রিক স্ট্রাইকার ভাঙ্গেলিস পাভলিদিসকে দলে নেওয়ার কথা ভাবছে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন কোচ মরিসিও পচেত্তিনোর পছন্দের তালিকায় আছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। তাকে দলে নিতে আগ্রহী টটেনহাম হটস্পার ও বার্সেলোনাও।

‘দ্য ডেইলি ব্রিফিং’ জানিয়েছে, পাভলিদিসকে নিয়ে ইউনাইটেডের বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন পচেত্তিনো। জানুয়ারিতে নতুন স্ট্রাইকার আনতে বড় অঙ্কের অর্থ খরচের প্রস্তুতিও আছে ক্লাবটির। তবে গ্রিক ফরোয়ার্ডই একমাত্র পছন্দ নন। গালাতাসারাইয়ের ভিক্টর ওসিমেন, আল আহলির ইভান টোনি ও বরুসিয়া ডর্টমুন্ডের সেরু গিরাসিকেও বিবেচনায় রেখেছে ইউনাইটেড।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন পাভলিদিস। বেনফিকার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে করেছেন ১৯ গোল, সঙ্গে আছে ৪টি অ্যাসিস্ট। ২০২৪ সালে আজাক্স আলকমার থেকে বেনফিকায় যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ১২৯ ম্যাচে তার গোল ৭৯টি, অ্যাসিস্ট ২৩টি।

ইউনাইটেডের নতুন স্ট্রাইকার খোঁজার অন্যতম কারণ বেনজামিন সেস্কোর চোট। পায়ের পাতার চোটে মাঠের বাইরে আছেন স্লোভেনিয়ান ফরোয়ার্ড। এ ছাড়া জশুয়া জির্কজির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে আক্রমণভাগে নির্ভরযোগ্য একজন গোলদাতা চান পচেত্তিনো।

পাভলিদিসের চুক্তিতে ১০ কোটি ইউরোর রিলিজ ক্লজ রয়েছে। তাই তাকে পেতে বেনফিকার সঙ্গে আলোচনায় বসতে হবে আগ্রহী ক্লাবগুলোকে। প্রিমিয়ার লিগে খেলার আগ্রহ আছে গ্রিসের এই ফরোয়ার্ডের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ