শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

বাগেরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা

রিপোর্টার- / ৬৭৬ পড়া হয়েছে
সময়- সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মিঠাপুকুরে এ আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো সাদেকুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলার নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান, বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ প্রমুখ।

বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ প্রমুখ বলেন, এ সাঁতার প্রতিযোগিতা থেকে ৪০ জন সাঁতারুকে বাছাই করে মাস ব্যাপী প্রশিক্ষণ দিব। সেখান থেকে যারা আবার ভালো করবে তাদেরকে ঢাকায় ক্রিয়া অধিদপ্তরের আয়োজনে সাঁতার প্রতিযোগিতায় নিয়ে যাব। সেখান থেকে আবার বাছাই করে বিকেএসপিতে একটি প্রশিক্ষণ দেওয়া হবে।

এ সময় ১৩টি স্কুল, মাদ্রাসা ও ক্লাবের শিক্ষার্থীরা সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় ১৯টি ইভেন্টে মোট ৫৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অভিভাবকের উপস্থিতিতে প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ