বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্ত্রাস, নৈরাজ্য  সৃষ্টির প্রতিবাদে  বাগেরহাটে  বিএনপি ও যুবদলের বিক্ষোভ বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, সিসিটিভিতে ধরা পড়ল দুর্বৃত্তের পালানোর দৃশ্য সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দীর্ঘদিন পরে বাগেরহাট জেলা যুবদলের কমিটি , সুজন মোল্লা সভাপতি, সাধারণ সম্পাদক সোহাগ জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুন্দরবন ও উপকূল বাঁচাতে হবে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রামপালে বিএনপির বিক্ষোভ সমাবেশ অধিক্ষেত্র বহালসহ ৫ দফা দাবিতে বাগেরহাটে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি বাগেরহাট জেলা আইনজীবী ফোরামের  উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২০ বছর পর বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন : সোহেল  সাধারন সম্পাদক নির্বাচিত সিডর দিবসের ১৯ বছর : আজও থামেনি স্বজনদের কান্না নদী শাসন করে বাঁধ নির্মানের দাবী উপকুলবাসির

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, সিসিটিভিতে ধরা পড়ল দুর্বৃত্তের পালানোর দৃশ্য

রিপোর্টার- / ১০ পড়া হয়েছে
সময়- বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরোর বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে শহরের হরিণখানা এলাকায় তাঁর বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং একটি স্প্লিন্টার ঘরের ভেতরে প্রবেশ করে। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না বিএনপি নেতা। সিসিটিভি ফুটেজে এক যুবককে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যেতে দেখা গেছে।

বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ১টা ২৩ মিনিটে এক যুবক বাড়ির সামনে এসে একটি বস্তু নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

এঘটনার বিষয়ে বিএনপি নেতা সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরো বলেন, রাত দুইটার দিকে ঢাকা থেকে বাসায় ফেরার পথে বাড়ির সামনে লোকজনের ভিড় দেখে তিনি ঘটনার বিষয়ে জানতে পারেন। তাঁর অভিযোগ, সারা দেশে যে নৈরাজ্য ও সহিংসতা চলছে, তারই অংশ হিসেবে তাঁর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা সমন্বয়ক এম এ সালাম  বলেন, ঘটনার খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত উদ্ধার করেছি, সিসিটিভির ফুটেজ দেখে সনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ