বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্ত্রাস, নৈরাজ্য  সৃষ্টির প্রতিবাদে  বাগেরহাটে  বিএনপি ও যুবদলের বিক্ষোভ বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, সিসিটিভিতে ধরা পড়ল দুর্বৃত্তের পালানোর দৃশ্য সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দীর্ঘদিন পরে বাগেরহাট জেলা যুবদলের কমিটি , সুজন মোল্লা সভাপতি, সাধারণ সম্পাদক সোহাগ জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুন্দরবন ও উপকূল বাঁচাতে হবে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রামপালে বিএনপির বিক্ষোভ সমাবেশ অধিক্ষেত্র বহালসহ ৫ দফা দাবিতে বাগেরহাটে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি বাগেরহাট জেলা আইনজীবী ফোরামের  উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২০ বছর পর বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন : সোহেল  সাধারন সম্পাদক নির্বাচিত সিডর দিবসের ১৯ বছর : আজও থামেনি স্বজনদের কান্না নদী শাসন করে বাঁধ নির্মানের দাবী উপকুলবাসির

সন্ত্রাস, নৈরাজ্য  সৃষ্টির প্রতিবাদে  বাগেরহাটে  বিএনপি ও যুবদলের বিক্ষোভ

রিপোর্টার- / ১২ পড়া হয়েছে
সময়- বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. সারাদেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি এবং  অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার বিরুদ্ধে বাগেরহাটে বিএনপি ও যুবদলের । বুধবার (১৭ অক্টোবর) বিকেলে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জেলা বিএনপি’র উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । এদিকে জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লার নেতৃত্বে শহরের নূর মজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাগেরহাটে বিভিন্ন সড়ক পদক্ষেপ করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে ।

বিএনপির সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান,  জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম , জেলা বিএনপির সমনয়ক এম এ সালাম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন, জেলা যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসের  আলাপ, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলামসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে সমাবেশে বক্তব্য দেন বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মোঃ সুজন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ,সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন পাইক, সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুস ও মনিরুজ্জামান মান্না এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান সবুজ, আলী সাদ্দাম দীপ ও ওমর আলী মুন্নাসহ স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সারাদেশে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকেই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা রুখে দিতে যুবদল সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। সমাবেশ থেকে নৈরাজ্য সৃষ্টিকারীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ