মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রামপালে বিএনপির বিক্ষোভ সমাবেশ অধিক্ষেত্র বহালসহ ৫ দফা দাবিতে বাগেরহাটে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি বাগেরহাট জেলা আইনজীবী ফোরামের  উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২০ বছর পর বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন : সোহেল  সাধারন সম্পাদক নির্বাচিত সিডর দিবসের ১৯ বছর : আজও থামেনি স্বজনদের কান্না নদী শাসন করে বাঁধ নির্মানের দাবী উপকুলবাসির মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার, বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসর বন্ধের সন্দেহে সাংবাদিক ফারুককে মারধর   দুই দশক পর তারেক রহমান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস মোংলা বন্দরে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রামপালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার- / ১৭ পড়া হয়েছে
সময়- সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বাগেরহাটের রামপালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের ভুইয়ারকান্দ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা হায়দার আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উজলকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম বাবলা, সহসাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আলা আমিন শেখ, ছাত্রদল নেতা আক্তারুল মোড়ল এবং উপজেলা বিএনপি নেত্রী নীলুফা ইয়াসমিন নীলাসহ স্থানীয় নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতন-নিপীড়ন সহ্য করেও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। রাজনৈতিক প্রতিহিংসার পথ বেছে না নিয়ে গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস রেখেছেন। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে আবারও সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন।
বক্তারা আরও বলেন, রাজপথে আন্দোলন-সংগ্রাম করে অধিকার আদায় করা বিএনপিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। কেউ শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মোকাবিলা করা হবে। দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।
তারা আরো  বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না, তবে সন্ত্রাস ও নৈরাজ্যের কাছে মাথা নতও করবে না। যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ