বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দীর্ঘদিন পরে বাগেরহাট জেলা যুবদলের কমিটি , সুজন মোল্লা সভাপতি, সাধারণ সম্পাদক সোহাগ জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুন্দরবন ও উপকূল বাঁচাতে হবে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রামপালে বিএনপির বিক্ষোভ সমাবেশ অধিক্ষেত্র বহালসহ ৫ দফা দাবিতে বাগেরহাটে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি বাগেরহাট জেলা আইনজীবী ফোরামের  উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২০ বছর পর বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন : সোহেল  সাধারন সম্পাদক নির্বাচিত সিডর দিবসের ১৯ বছর : আজও থামেনি স্বজনদের কান্না নদী শাসন করে বাঁধ নির্মানের দাবী উপকুলবাসির মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট কেন্দ্র উদ্বোধন, নিরাপত্তায় নতুন উদ্যোগ ওমেরার   সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িত ৩ জন গ্রেফতার,

দীর্ঘদিন পরে বাগেরহাট জেলা যুবদলের কমিটি , সুজন মোল্লা সভাপতি, সাধারণ সম্পাদক সোহাগ

রিপোর্টার- / ১১ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. দীর্ঘদিন পরে বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। এতে সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাকে সভাপতি ও শেখ মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহ-সভাপতি মনিরুজ্জামান মান্না, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ, ওমর আলী মুন্না এবং সাংগঠনিক সম্পাদক সুমন পাইক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন এমপি আজ (১৬ নভেম্বর) এই কমিটি অনুমোদন করেন। আগামী ৩০ দিনের মধ্যে বাগেরহাট জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হলো।
এর আগে সবশেষ ২০১৮ সালে হারুন-অর-রশীদকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে যুবদলের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে ২০২৩ সালে জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এরপর থেকে বাগেরহাটে দীর্ঘদিন যুবদলের কমিটি ছিল না। দীর্ঘদিন পরে আংশিক কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
নবগঠিত কমিটির সভাপতি সুজন মোল্লা বলেন, জাতীয়তাবাদী দলের অভিভাবক তারেক রহমানের সুচিন্তিত মতামতের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। বাগেরহাট জেলা যুবদল বিগত দিনের মতো আগামী দিনেও সকল আন্দোলন সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করবে। ফ্যাসিবাদ দমনে জেলা যুবদলের প্রতিটি সদস্য রাজপথের সক্রিয় থাকবে বলে জানান এই যুবনেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ